মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

৫৫০ সন্তানের জন্মদাতাকে 'স্পার্ম ডোনেট' বন্ধ করার নির্দেশ আদালতের

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: ৪১ বছর বয়সী জনাথন

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে এক যুবক তার শুক্রাণু দান করে প্রায় ৫৫০ নারীকে সন্তান জন্ম দিতে সহায়তা করেছেন। কিন্তু এবার দেশটির আদালত তাকে থামানোর নির্দেশ দিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪১ বছর বয়সী জোনাথনকে বিচারক বলেন, 'তিনি যদি অন্য কোনো নারীকে শুক্রাণু দান করার চেষ্টা করেন, তাহলে তাকে এক লাখ ইউরো জরিমানা করা হবে।' যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে জোনাথনকেও একবার নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় জানা যায়, তিনি শতাধিক নারীকে শুক্রাণু দান করেছেন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি অনলাইনে এবং কুরিয়ারের মাধ্যমে অন্যান্য দেশে তার শুক্রাণু প্রেরণ অব্যাহত রেখেছিলেন।

দ্য হেগের আদালত জোনাথন যে ক্লিনিকগুলো পরিদর্শন করেছিলেন তার তালিকা তৈরি করতে এবং তার ধারণকারী শুক্রাণু ধ্বংস করার নির্দেশও দিয়েছেন। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শত শত নারীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন।

আরো পড়ুন: সাপ দিয়ে বডি ম্যাসাজ!

নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি ২৫টি সন্তান জন্ম দিতে শুক্রাণু দান করতে পারেন। তবে এই ২৫টি শিশু সর্বোচ্চ ১২টি পরিবারে থাকতে হবে। কিন্তু আদালত জানিয়েছে, ২০০৭ সালে শুক্রাণু দান শুরু করার পর থেকে জোনাথন ৫৫০ থেকে ৬০০ সন্তানের 'পিতা' হয়েছেন।

এক নারীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আদালতে হাজির করা হয়। জোনাথনের দান করা শুক্রাণু দিয়ে নারীটিও গর্ভবতী হয়েছিলেন। অভিযোগকারী ওই নারী জানান, জোনাথনের কারণে অনেক শিশু ঘনিষ্ঠ আত্মীয় হয়ে গেছে। যা তারা চায়নি। এটি ভবিষ্যতে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।

আদালতের মতে, জোনাথন তার শুক্রাণু শুধু নেদারল্যান্ডসে নয়, ডেনমার্কের একটি ক্লিনিকেও পাঠিয়েছিলেন। যার মাধ্যমে তিনি অনেককে বিভ্রান্ত করেছেন।

এমএইচডি/ আই.কে.জে/

গর্ভবতী নেদারল্যান্ডস সন্তান জন্মদাতা 'স্পার্ম ডোনেট' আদালত শুক্রাণু দান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250