বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে আইনের আওতায় আনা হবে : ডিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

যারা পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রি করছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (১০ই ডিসেম্বর) মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। ডিবি হারুন বলেন, এই সময়ে কেউ কালোবাজারির মাধ্যমে পেঁয়াজ মজুদ করলে, বেশি দামে বিক্রির পাঁয়তারা করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিবি প্রধান জানান, শুক্রবার ভারত রফতানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর চকবাজার ও শ্যামবাজার এলাকায় ডিবির সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

গত ৮ই ডিসেম্বর পেঁয়াজ রফতানি আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধের আদেশ জারি করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। খবরটি ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে যায়। পরে শনিবার সকাল থেকে আরেক দফা বাড়ে এই দাম।  

আরো পড়ুন: আদম তমিজী হককে পাঠানো হলো রিহ্যাব সেন্টারে

এসি/ আই.কে.জে/


‘পেঁয়াজ হারুন অর রশীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250