বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বাংলাদেশে যে দিন মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‌‌‘জওয়ান’। সারা বিশ্বের পাশাপাশি এটি বাংলাদেশে মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। ‘জওয়ান’ সারা বিশ্বে ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’-এর প্রধান ও নির্মাতা অনন্য মামুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার। কারণ বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।

আরো পড়ুন: শাহরুখ টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনে, অভিযোগ বিদ্যা বালানের

সাপ্টা চুক্তির আওতায় সিনেমাটি মুক্তির জন্য বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া আরও সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এসি/


শাহরুখ ‘জওয়ান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250