সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা

রাজধানীতে র‌্যাবের অভিযান, ১০ ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার র‌্যাব-২। তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) এ তথ্য জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে, এতে এলাকার পথচারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচলকালে ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। নারী, পুরুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। এরই পরিপেক্ষিতে র‌্যাব-২ এ চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায়।

আরো পড়ুনফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

তিনি আরও জানান, বুধবার (৫ জুলাই) রাজধানীর মোহাম্মপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ১০ জনসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শিহাব করিম বলেন, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় খুর-চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে মর্মে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এসি/



রাজধানী ছিনতাইকারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250