শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

কোন রঙের পোশাকে স্লিম দেখাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেকেই হতাশায় ভুগেন। অনেকে আবার স্লিম দেখাতে বডি শেপার পরেন পোশাকের নিচে। তবে আপনি যদি বিশেষ কয়েকটি রঙের পোশাক পরেন তাহলে খুব সহজেই নিজেকে আরও আকর্ষণীয় ও স্লিম দেখাতে পারবেন। জেনে নিন কোন রংগুলো আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে-

গাঢ় রং বেছে নিন

সব ধরনের রঙের মধ্যে কালো হলো সবচেয়ে গাঢ় রং। কালো পোশাক পরলে আপনাকে কয়েক পাউন্ড পর্যন্ত কম দেখাবে। কারণ কালো রং দৃষ্টিভ্রম ঘটায়।

অন্যান্য গাঢ় রঙের তালিকায় আরও আছে নেভি ব্লু, চকোলেট বাদামি বা গাঢ় ধূসর শেড। এসব রঙের পোশাক পরলে আপনাকে আরও পাতলা দেখাবে।

আপনি যদি পেট ও ভারি স্তন লুকানোর চেষ্টা করেন, তাহলে উজ্জ্বল রঙের শার্ট ও টপস পরবেন না। একইভাবে আপনার পা ও নিতম্ব লুকাতে চাইলে উজ্জ্বল রঙের প্যান্ট না পরে কালো বা গাঢ় রং বেছে নিন।

আরো পড়ুন : ঈদুল ফিতরে ঘর সাজান মনের মতো

একরঙা পোশাক পরুন

নিজেকে স্লিম ও ট্রিম দেখতে একরঙা রঙের পাশাপাশি গাঢ় ও হালকা শেডের পোশাক পরতে পারেন। যেমন- লাল বা গোলাপির উজ্জ্বল শেড আপনাকে অনেকটাই পাতলা দেখাবে।

তবে পোশাকের মাধ্যমে নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে আপনার স্কিনের শেড অনুযায়ী কোন গাঢ় রং প্রযোজ্য সেটি জেনে বুঝে তবেই পরতে হবে। ন্যুড কালার বা অফ হোয়াইট রংগুলো আপনাকে আরও ভারি দেখাবে। তাই এমন রং এড়িয়ে চলুন।

সাদা ব্লাউজ পরবেন না

যাদের স্তন কিছুটা ভারি তারা অবশ্যই সাদা ব্লাউজ পরবেন না। এক্ষেত্রেও গাঢ় রঙের ব্লাউজ বা টপস পরার মাধ্যমে তা আড়াল করতে পারবেন।

গাউন পরুন

পোশাক পরার মাধ্যমেও নিজের উচ্চতা বাড়াতে পারেন। সঙ্গে চেহারাও পাতলা দেখায়। যারা উচ্চতায় একটু খাটো আবার হেলদিও তারা একরঙা রঙের পোশাক পরুন। আর পোশাকটি যদি গাউন হয় তাহলে আপনাকে লম্বা ও পাতলা দুটোই দেখাবে।

সূত্র: মেকআপ অ্যান্ড বিউটি

এস/ আই.কে.জে




রঙ পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250