শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

চট্টগ্রামে ৯৯ টাকায় আড়াইশ গ্রাম গরুর মাংস, খুশি ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে চট্টগ্রামের এক উদ্যোক্তার ভিন্নধর্মী উদ্যোগ নজর কেড়েছে সবার। সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে খোলাবাজারে মাত্র ৯৯ টাকায় ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করছেন। আরেক প্যাকেজে পাওয়া যাচ্ছে ৬৪০ টাকায় এক কেজি মাংস। ব্যতিক্রমী এই উদ্যোগে সাড়াও মিলছে বেশ। স্বল্প মূল্যে গরুর মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। অন্যান্য উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান ভোক্তাদের।

একজন ক্রেতা বলেন, গরুর দাম এখন বেশি না। কিন্তু বাজারে মাংসের দাম বেশি। গরুর মাংসের দাম ৫০০-৬০০ হওয়া উচিত।

আর একজন নারী ক্রেতা বলেন, বাজারে গরুর মাংসের দাম যদি শিথিল হয় তাহলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য ভালো হয়। এতে আমরা মাংস কিনতে পারবো।

এমন পরিস্থিতিতে মাত্র ৯৯ টাকায় ২৫০ গ্রাম এবং ৬৪০ টাকায় ১ কেজির মাংস গরুর মাংস মিলছে চট্টগ্রামের হালিশহরের একটি দোকানে। সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে খুশি ভোক্তারা।

বাজারে গরুর মাংস কিনতে এসে এক ক্রেতা বলেন, মাত্র ৯৯ টাকায় মাংস কিনতে পেরে খুশি। এত স্বল্প দামে মাংস কিনতে পারবো কখনো ভাবিনি।

অন্য আর একজন ক্রেতা বলেন, ১ কেজি গরুর মাংস কেনার অনেকের সামর্থ্য নেই। কিন্তু এই দোকানে যে ৯৯ টাকার প্যাকেজ দিচ্ছে এটা একটা অসাধারণ উদ্যোগ। এটি অবশ্যই প্রশংসার দাবিদার।

উদ্যোক্তা মোহাম্মদ শাহেদ বলেন, সাধারণ ক্রেতাদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। বাজারে যে মাংসের বড় সিন্ডিকেট আছে, তারা যেন এই সিন্ডিকেটগুলো ভেঙে দেয়। মূলত সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ গ্রহণ করছি।

আই.কে.জে/

চট্টগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250