সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ সেপ্টেম্বর দিল্লিতে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা *** মন্ত্রীর সামনে তর্কে জড়ালেন বিএনপি নেতারা *** লোডশেডিং: আদানি চালু হয়ে বন্ধ হলো রামপাল *** ব্রিটিশ মুসলিমদের অগ্রগতির নেতৃত্বে বাংলাদেশিরা *** নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে আওয়ামী লীগার আখ্যা দিয়ে বিএনপি নেতার নেতৃত্বে মারধরের অভিযোগ *** মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক *** ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত: হুমায়ুন কবির *** ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সাগর-রুনি হত্যা মামলা তদন্তের এখতিয়ার আছে কি না খতিয়ে দেখবে ট্রাইব্যুনাল *** আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া বরিশাল নগরীর কাউনিয়ার মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে আজ শনিবার বেলা ১১টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। প্রেস ক্লাবে মরদেহ নিয়ে আসার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা।

সেখানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজসহ সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে বিসিসি প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন বলেন, আমি ছাত্ররাজনীতি থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে চিনি। তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মপরায়ণ সাংবাদিক ছিলেন। তার ভেতরে এতটা চাপা কষ্ট ছিল, তা আমরা কেউই বুঝিনি। তিনি সবাইকে পুলক চ্যাটার্জির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে শেষবারের মতো তার মরদেহ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

জানা গেছে, শুক্রবার রাতে নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচটি আত্মহত্যার চিরকুট। পুলক স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরে দায়িত্ব পালন করেছিলেন।

পুলক চ্যাটার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250