মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ *** চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী *** লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ *** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী সাধারণত পুলিশ হতো। কিন্তু গত ২ বছরে একটি রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি।

আজ রোববার দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাকারবার বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, 'এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।' এর আগে, তিনি সাতক্ষীরার বিচারকদের সাথে এক মতবিনিময় সভা করেন। বিচার বিভাগকে আরও গতিশীল করতে তিনি বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ দান এবং মামলার জট কমানোর আশ্বাস দেন।

আইনশৃঙ্খলা, মাদক, দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ।

গায়েবি মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250