শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, নির্মিত হবে নতুন ৬ হল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে ছাত্র-ছাত্রীদের তিনটি করে মোট ছয়টি নতুন আবাসিক হল নির্মাণ, একটি হলসহ বেশ কিছু ভবন পুনর্নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার (২৮শে অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উন্নয়ন প্রকল্প বিবরণীতে বলা হয়, প্রস্তাবিত প্রকল্পে আছে ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য তিনটি নতুন হল নির্মাণ, শেরে বাংলা ফজলুল হক হল পুনর্নির্মাণ, চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ, ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে বাস্তবায়িত হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সাত হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবের অন্তর্ভুক্ত হল, হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।

জে.এস/

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250