বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

১৯ বছর পর সুখবর পেলেন ইসির ৪০ কর্মকর্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন বঞ্চিত থাকা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে ৪০ কর্মকর্তাকে অবশেষে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তাদের বেশিরভাগই ১৯ বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

কর্মকর্তারা জানান, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকেই ২০০৫ সালে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকে ইসিতে, কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন।

আরো পড়ুন : আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া : রাষ্ট্রদূত

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদন্নোতিপ্রাপ্তরা স্ব স্ব দপ্তরেই নিযুক্ত থাকবেন।

জানা গেছে, এসব কর্মকর্তারা ২০০৫ সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। এখন ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন। একই সঙ্গে একজনকে পঞ্চম গ্রেডে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এস/ আই.কে.জে


ইসির কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250