বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী *** আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে *** হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট। শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত হয়ে যায় আয়োজন। শুধু ওই কনসার্ট নয়, অনুমতি না পাওয়ায় সে সময় স্থগিত হয় পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় আয়োজিত আরও দুই কনসার্ট। এক মাস পর আজ ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুর্তজা কিজিলবাশের কনসার্টটি। এমনটাই জানাল আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিটস। মুর্তজা কিজিলবাশের সঙ্গে এই কনসার্টে গান শোনাবেন বাংলাদেশের হাবিব ওয়াহিদ।

রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) অনুষ্ঠিত হবে ‘মুর্তজা কিজিলবাশ লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রশাসনের অনুমতি মিলেছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনসহ সব অনুমতি আমরা পেয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন পূর্ণ নিরাপত্তাব্যবস্থা দেওয়ার। যেহেতু আমাদের আয়োজন ইনডোরে হবে, তাই কোনো সমস্যা হবে না বলে আমাদের বিশ্বাস। আশা করছি দর্শকদের দারুণ একটি আয়োজন উপহার দিতে পারব।’

পাকিস্তানের উদীয়মান তারকা বলা হয় মুর্তজা কিজিলবাশকে। তিনি নিজের গান নিজেই লেখেন এবং সুর করেন। অ্যাকুস্টিক গিটার ও নিজস্ব গায়কির মাধ্যমে শান্ত ও আবেগপূর্ণ গান পরিবেশন করেন, যা শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। তার গাওয়া ‘হাম’ এবং ‘তুম’ গান দুটি স্পটিফাই ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হয়েছে।

আয়োজকেরা আরও জানিয়েছেন, এটি হতে যাচ্ছে মুর্তজা কিজিলবাশের প্রথম আন্তর্জাতিক কনসার্ট। যারা আগে টিকিট ক্রয় করেছিলেন, তারা সেই টিকিটেই উপভোগ করতে পারবেন এই কনসার্ট।

মুর্তজা কিজিলবাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250