রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

শীতে দাড়ির খুশকি-চুলকানি রোধের ৪ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অসংখ্য পুরুষ দাড়ি বড় রাখতে পছন্দ করেন। একই সঙ্গে অনুসরণ করেন বিভিন্ন ট্রেন্ডিং স্টাইল। তবে শুধু দাড়ি রাখলেই চলবে না, পাশাপাশি এর যত্নও নিতে হবে। বিশেষ করে শীতে দাড়ির বিভিন্ন সমস্যয় ভোগেন পুরুষরা। এ মৌসুমে দাড়িতে চুলকানি, ফুসকুড়ি, খুশকি, রুক্ষ-শুষ্ক ত্বক ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই পুরুষের উচিত এ সময় দাড়ির বিশেষ যত্ন নেওয়া। চলুন জানা যাক, শীতে দাড়ির খুশকি-চুলকানি রোধের ৪ উপায়-

দাড়ি আঁচড়ান নিয়মিত

দাড়ির স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত আঁচড়াতে হবে। এতে দাড়ির গোড়ায় রক্ত চলাচল বাড়বে। অনেকেরই অভ্যাস আছে বারবার দাড়িতে হাত দেওয়ার। এ কারণে ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। তাই দিনে একাধিকবার দাড়িতে হাত দেবেন না।

আরো পড়ুন : যেসব লক্ষণে বুঝবেন শীতে পানি কম পান করছেন

বিয়ার্ড অয়েল ব্যবহার করুন

শীতে প্রতিদিন গোসল করুন। এরপর ব্যবহার করুন বিয়ার্ড অয়েল। হাতে কয়েক ফোঁটা এই তেল নিয়ে দাড়িতে ভালো করে লাগিয়ে নিন। তাতে দাড়ি লম্বা হবে দ্রুত। একই সঙ্গে চুলকানি, ফুসকুড়ি ও খুশকির সমস্যাও কমবে।

ত্বকে ময়েশ্চারাইজার মাখুন

শীত পড়তেই ত্বকের আর্দ্রতা হারিয়ে যেতে শুরু করে। এতে দাড়ি চুলকাতে পারে। একই সঙ্গে বের হতে পারে ফুসকুড়ি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ভালো মানের ময়েশ্চারাইজার মাখলে ফিরবে ত্বকের আর্দ্রতা। এতে ত্বকের শুষ্কতা কমবে ও দাড়িও ভালো থাকবে।

গরম পানিতে মুখ ধোবেন না

শীতে অনেকেই হাত-মুখ ধোয়া থেকে শুরু করে গোসল সবকিছুতেই ব্যবহার করেন গরম পানি। তবে আপনার এই অভ্যাসে ক্ষতিগ্রস্ত হতে পারে দাড়ি। এতে দাড়ি রুক্ষ হয়ে যায়। তারপর উঠে যেতে শুরু করে। তাই এই সময় খুব গরম পানিতে মুখ ধোবেন না। তার বদলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/

দাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250