রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমকর্মীরা। আজ শনিবার (৩১শে জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর করা হবে। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। 

বিসিবি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেন্যু ও বিসিবি কার্যালয়ে সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি। ফলে এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250