শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ভারতের কৌতুকাভিনেতা কুনালের ওপর আবার কেন খেপল বিজেপি-আরএসএস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় কৌতুক অভিনেতা কুনাল কামরা চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি টি-শার্ট পরা ছবি পোস্ট করে নতুন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এসব টি-শার্ট পরে তিনি দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) উপহাস করেছেন বলে অভিযোগ ক্ষমতাসীন বিজেপি ও শিবসেনা নেতাদের।

কুনাল কামরা বুধবার (২৬শে নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে টি-শার্ট পরা নিজের একটি ছবি পোস্ট করেন। টি-শার্টে একটি ছবি আঁকা। তাতে দেখা যায়, একজনের হাত একটি বই ধরে আছে। বইয়ের মলাটে লেখা, ‘ভারতের সংবিধান’। ছবি শিরোনামে কুনাল লিখেছেন, ‘এই দেশ আক্রোশে নয়, সংবিধানে চলে।’

নেটিজেনদের অনেকে বলেছেন, এই পোস্টে তিনি আরএসএসকে উপহাস করেছেন বলেই মনে হচ্ছে। এর আগে আরেকটি টি-শার্ট পরে নিজের ছবি পোস্ট করেছিলেন কুনাল। ওই টি-শার্টে ছিল একটি কুকুরের ইঙ্গিতপূর্ণ ছবি এবং একটি লেখা, যা দেখে আরএসএসকে উদ্দেশ্য করে লেখা বলে মনে হচ্ছিল। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

অনেক বিজেপি ও শিবসেনা সমর্থক দাবি করেন, টি-শার্টটি পরে তিনি আরএসএসকে অপমান করেছেন। কয়েক ঘণ্টার মধ্যে তার ওই পোস্টে একযোগে অনলাইনে হামলে পড়েন আরএসএস সমর্থকেরা। পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে।

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি কুনালের এই ছবিটি রিপোস্ট করে লিখেছেন, ‘আরএসএস সমর্থকেরা কেন মনে করেন, এই টি-শার্টে আরএসএস লেখা? ভালো করে খেয়াল করে দেখুন, এতে পিএসএস লেখা।’

কুনালের ওই পোস্টের প্রতি ইঙ্গিত করে মহারাষ্ট্রের মন্ত্রী ও রাজ্যের বিজেপির শীর্ষ নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ এ ধরনের আপত্তিজনক পোস্ট দিলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাট ওই পোস্টকে উদ্দেশ্যপ্রণোদিত উসকানি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এর আগেও তিনি (কুনাল কামরা) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ করে কথা বলেছিলেন। এবার তিনি আরএসএসকে সরাসরি আক্রমণ করলেন। বিজেপির উচিত এর জবাব দেওয়া।’

জে.এস/

কুনাল কামরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250