শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

যেসব মহাজাগতিক দৃশ্য দেখা যাবে আজ রাতের আকাশে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সন্ধ্যার আকাশ মানেই বিস্ময় আর সৌন্দর্যের এক মহাসম্মিলন। আজ সোমবার (২৪শে মার্চ) রাতের আকাশে বাংলাদেশ থেকে বেশ কিছু গ্রহাণু ও মহাজাগতিক বস্তু দেখা যাবে। কোনটি খালি চোখে, আবার কোনটি দেখতে ছোট টেলিস্কোপ বা বাইনোকুলারের প্রয়োজন হবে।

আজ রাত ৭টা ৫২ মিনিটে ছোট টেলিস্কোপের সাহায্যে মীন তারকা মণ্ডলে দেখা যাবে গ্রহাণু আইরিস। গ্রহাণু ম্যাসালিয়া রাত ৮টা ৫৫ মিনিটে মেষ তারকা মণ্ডলে দেখা যাবে। ইউরেনাস গ্রহ বাইনোকুলারের মাধ্যমে দেখা যাবে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত। খবর দ্য স্কাই লাইভের।

খালি চোখে রাত ১১টা ২৩ মিনিট পর্যন্ত দেখা যাবে বৃহস্পতি গ্রহ। ছোট টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণু ইজেরিয়া রাত ১২টা ০১ মিনিট পর্যন্ত অরিগা তারকা মণ্ডলে এবং গ্রহাণু ইউনোমিয়া রাত ১২টা ১৮ মিনিট পর্যন্ত দেখার সুযোগ মিলবে।

গ্রহাণু আইরিন রাত ১টা ২৯ মিনিট পর্যন্ত মিথুন তারকা মণ্ডলে ছোট টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে। মঙ্গল গ্রহ খালি চোখে রাত ১২টা ৩৯ মিনিট থেকে রাত ২টা ৭ মিনিট পর্যন্ত মিথুন তারকা মণ্ডলে দেখা যাবে। 

ভোরের গ্রহাণু অ্যাম্ফিট্রাইট রাত ২টা ৩৯ মিনিট থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত কর্কট তারকা মণ্ডলে দেখা যাবে।

এইচ.এস/


আকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250