বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ *** ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ *** ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড *** বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান *** উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ *** সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা *** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না। যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন।’ পটুয়াখালীর দশমিনা উপজেলার বিএনপির সদস্যসচিব মো. শাহ্ আলম শানু এক ইফতার মাহফিলে এসব কথা বলেছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার মুখে পড়ে।

এর আগে গত বুধবার দশমিনা উপজেলায় বিএনপি আয়োজিত চরবোরহান ইউনিয়নে একটি ইফতার পার্টিতে বিএনপি নেতা শাহ্ আলম দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন।

স্থানীয় সচেতন বাসিন্দারা বলছেন, ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড সরকারি বা জনকল্যাণমূলক সুবিধার আওতায় পড়ে। এগুলো কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে দেওয়া হবে না। যদি তা বলা হয়, সেটা হবে অনাকাঙ্ক্ষিত ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। বিএনপি নেতার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। রাজনৈতিক মতভেদ থাকলেও নাগরিকদের মৌলিক অধিকার বা সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা হুমকি দেওয়া উচিত নয়।

এদিকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী দাবি করছেন, শাহ্ আলমের বক্তব্যটি হয়তো আবেগের বশে বলা হয়েছে বা ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে বিরোধীমতের নেতা-কর্মীরা বলছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন মন্তব্য গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘এ ধরনের বক্তব্য আমি শুনিনি। যদি বলে থাকেন, তা কোনো সাংগঠনিক বক্তব্য হতে পারে না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে সঠিক ব্যক্তিদের, যারা কিনা তা পাওয়ার উপযুক্ত। আমি এ ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি।’

নিজের বক্তব্যের সমর্থনে দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু বলেন, ‘আমি বলেছি, যারা সন্ত্রাস-চাঁদাবাজি করবে, চর দখল করবে, যারা মাদক বিক্রি করবে, তারা এই সুবিধা পাবে না। কিছু লোক আমার বক্তব্যকে এডিট করে প্রচার করেছে।’

বিএনপি নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250