বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ ১৭ই মার্চ, মঙ্গলবার গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আজ ইফতারের আগে ঢাকার আগারগাঁওয়ে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাদের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজকে এমন এক পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করতে হচ্ছে, যখন সাবেক অবৈধ ইউনূস সরকার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কার্যক্রমকে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতাকামী সিংহভাগ জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই আমরা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ অনতিবিলম্বে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, আজ ১৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি।

গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

দিবসটি উপলক্ষে বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় ও সাংগঠনিকভাবে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন পৃথক পৃথক বাণী দিতেন। তবে ২০২৪ সালের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের 'বিতর্কিত কর্মকাণ্ডের' জেরে সেটি আর পালন হয় না।

বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250