মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বেআইনি ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড নিয়ে গুগলের সতর্কবার্তা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে ইচ্ছামাফিক যখন খুশি যেকোনো দেশের যেকোনো সিনেমা দেখার সুযোগ তৈরি করেছে বিভিন্ন অ্যাপ। এই অ্যাপসগুলো কোনোটি ফ্রি আবার কোনোটিতে সিনেমা দেখার জন্য টাকা খরচ করতে হয়। তবে অনেকেই বেআইনি ওয়েবসাইট বা অ্যাপ থেকে সিনেমা ডাউনলোড করে থাকেন। বিষয়টি নিয়ে সতর্ক করছে গুগল। 

সম্প্রতি জানা গেছে একটি নতুন ভাইরাসের কথা। পিকলাইট নামের এই ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশেষ করে বেআইনি ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড করার সময় এই ভাইরাস একবার ঢুকে পড়লেই উইন্ডোজ একবারে শেষ। গুগলের সাইবার নিরাপত্তা সংস্থা মান্ডিয়ান্ট এই বিষয়ে সতর্ক করছে। 

সংস্থাটি জানায়, পিকলাইট একটি নতুন ও ভয়ানক ম্যালওয়্যার। এটি কম্পিউটারের মেমরির সম্পূর্ণ দখল নিতে পারে। কিন্তু হার্ড ড্রাইভে তার কোনো চিহ্নই থাকে না। ফলে আলাদা করে বোঝাই দুষ্কর। 

আরো পড়ুন : ফোন চার্জ হতে দেরি হয় কেন?

গবেষকদের দাবি, এই ম্যালওয়্যার তৈরিই করা হয়েছে উইন্ডোজ সিস্টেম দখল করে তার মধ্যে লুমা স্টিলার, হাইজ্যাক লোডার, ক্রাইবটের মতো ক্ষতিকারক সফটওয়্যার ডাউনলোড করে দেওয়া। যা দ্রুত ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। ফলে বিপদ ক্রমেই বাড়তে থাকে। অথচ চিহ্ন না মেলায় ব্যবহারকারীরা বুঝতেও পারেন না কোনো সমস্যায় পড়েছেন। ফলে উইন্ডোজই ধ্বংস করে দেয়ার উপক্রম হয়।

যদিও এ থেকে মুক্তি পাওয়াও কঠিন। কেননা সাধারণ অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ক্ষমতাই নেই এটিকে খুঁজে বের করার। কেননা এই সফটওয়্যারগুলো হার্ড ড্রাইভে থ্রেট খুঁজে বেড়ালেও পিকলাইট বাসা বাঁধে র‌্যামে। যার ফলে খুঁজে পাওয়া যায় না। আড়ালে বসেই সে সর্বনাশ অব্যাহত রাখে।  

এস/ আই.কে.জে/

বেআইনি ওয়েবসাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250