মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

ইসলাম ধর্ম গ্রহণ করতে চান রোনালদো!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এরই মধ্যে পর্তুগীজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। ওয়ালিদ জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো।

সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন, ‘রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামি ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন।’

আল নাসের তার মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন, ‘যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায়, রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়।’

শুরুর দিকে রোনালদো সৌদি আরবের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করতেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন, ‘শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না। তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন।’

রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মেসুত ওজিল এবং করিম বেনজেমাও ইসলাম ধর্মের অনুসারী। এ দুজনও তাকে ইসলাম গ্রহণ করতে উৎসাহিত করেছেন বলেই জানিয়েছেন ওয়ালিদ। ওয়ালিদ আরও বলেন, ‘রোনালদো অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং নিবেদিতপ্রাণ একজন খেলোয়াড়, আর এটাই তাকে আজকের অবস্থানে এনেছে।’

ওআ/কেবি

রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250