বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ভিনফিউচার স্পেশাল প্রাইজ পেলেন বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে সেই টিকা সহজলভ্য করে লাখো মানুষের প্রাণ রক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। চিকিৎসা বিজ্ঞানে অসামান্য কর্মদক্ষতায় বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মান এনে দিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এই জ্যেষ্ঠ বিজ্ঞানী। এবার তিনি পেলেন ভিয়েতনামের ভিনফিউচার স্পেশাল প্রাইজ।

কলেরা, টাইফয়েড এবং হিউম্যান প্যাপিলোমাভাইরাসের (এইচপিভি) সুলভ মূল্যের টিকা উদ্ভাবনে অবদান রাখার জন্য বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীকে ভিনফিউচার স্পেশাল প্রাইজ পুরস্কার দেওয়া হয়েছে। উন্নয়নশীল দেশের উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।

শুক্রবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হো গুওম অপেরা হাউসে ভিনফিউচারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন, ভিন গ্রুপের চেয়ারম্যান ও ভিনফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাম নাট ভুওংসহ ভিন গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খুলে দেওয়া হলো বনানী-কাকলী ক্রসিং

এসি/ আই.কে.জে/


ভিনফিউচার স্পেশাল প্রাইজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250