বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

খুলে দেওয়া হলো বনানী-কাকলী ক্রসিং

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চালু হয়েছে বনানী-কাকলী ক্রসিং। চালু করা হয়েছে বনানী কবরস্থানের সামনের ক্রসিংও। এখন থেকে বনানী-২৭ নাম্বার রোড দিয়ে যাওয়া যাবে বিমানবন্দরে। গুলশান ট্রাফিক বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ব্যাপারে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজেও সচেতনতামূলক পোস্ট প্রচার করা হয়েছে।

আরও পড়ুন: আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী: পরিকল্পনা উপদেষ্টা

তাতে উল্লেখ করা হয়েছে, ‘সম্মানিত নগরবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বনানী-কাকলী ক্রসিং খুলে দেওয়া হয়েছে। বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এখন থেকে ২৭ নাম্বার রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে। তবে ২৭নং রোড ওয়ানওয়ে (একমুখী) করা হয়েছে। অর্থাৎ কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নাম্বার হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নাম্বার রোডে ঢুকতে পারবে না। এ ছাড়াও বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নাম্বার হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩নং রোড ব্যবহার করতে পারবেন।

এসি/ আই.কে.জে/

বনানী-কাকলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250