শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে না, জানাল ঢাকার মার্কিন দূতাবাস *** বিরোধীদের লংমার্চের কারণে জ্বালানি সংকট আরও বাড়ছে: রাশেদ খাঁন *** বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: শফিকুর রহমান *** বিরোধী জোটের লংমার্চ শুরু, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা *** তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, ভেতরে মিলল নবজাতকসহ ৩ জনের লাশ *** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’

আইপিএল অভিষেকেই গতির যে রেকর্ড গড়লেন তরুণ পেসার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

২১ বছর বয়সী এই ডানহাতি পেসার শনিবার (৩০শে মার্চ) আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেছেন। আর প্রথমদিনেই ঝড় তুলেছেন বলের গতিতে, গড়েছেন এবারের আসরের সবচেয়ে গতিময় বলের রেকর্ড।

পাঞ্জাবের ইনিংসের দশম ওভারে প্রথমবার আক্রমণে আসেন অভিষিক্ত মায়াঙ্ক ইয়াদাভ। আইপিএলে তার করা তৃতীয় বলটি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির। নিজের পরের ওভারে ফিরেছেন আরও ভয়ঙ্কর হয়ে। এবার ধাওয়ানকে করা প্রথম বলটি করেছেন ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে। যা এবারের আইপিএলে যা সর্বোচ্চ গতির রেকর্ড।

আরো পড়ুন: মাঠে বসে আইপিএল দেখার অনুমতি পেলো কুকুর!

একই ওভারে মায়াঙ্ককে পুল করতে গিয়ে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তোলেন বেয়ারস্টো (২৯ বলে ৪২)। পরে তৃতীয় ওভারে এসে শর্ট বলে ক্যাচ বানিয়ে ফেরান প্রভসিমরানকে (৭ বলে ১৯)। উইকেটহীন থাকেনি চতুর্থ ওভারও। জিতেশ শর্মাকে নাভিন উল হকের ক্যাচ বানিয়ে নেন নিজের তৃতীয় উইকেট।

শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। জবাবে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব কিংস। 

লক্ষ্ণৌর হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন মায়াঙ্ক। 

এইচআ/আই.কে.জে

আইপিএল মায়াঙ্ক ইয়াদাভ গতির রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250