শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে না, জানাল ঢাকার মার্কিন দূতাবাস *** বিরোধীদের লংমার্চের কারণে জ্বালানি সংকট আরও বাড়ছে: রাশেদ খাঁন *** বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: শফিকুর রহমান *** বিরোধী জোটের লংমার্চ শুরু, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা *** তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, ভেতরে মিলল নবজাতকসহ ৩ জনের লাশ *** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’

মাঠে বসে আইপিএল দেখার অনুমতি পেলো কুকুর!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

মানুষের সঙ্গে স্টেডিয়ামে বসে আইপিএল দেখার সুযোগ পেলো পোষা কুকুর।

ইতোমধ্যে বেঙ্গালুরুর মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি ‘ডগ আউট’ জোন করা হয়েছে। যেখানে পোষা কুকুরদের নিয়ে বসে খেলা দেখতে পারবেন ভক্তরা। তবে শুধু পোষা কুকুরদেরই মাঠে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

শুক্রবার (২৯শে মার্চ) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকরা সুখবরটি পায়।

এর আগে ২০১৯ সালে প্রথমবার এই ব্যবস্থা করা হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে সেটা প্রতিটি ম্যাচের জন্য ছিল না। এ বার থেকে প্রতি ম্যাচে এই ব্যবস্থা থাকবে।

ফ্র্যঞ্চাইজিটি জানিয়েছে, সব প্রজাতির পোষ্য কুকুরদের মাঠে আনা যাবে। তারা যাতে আরাম করে চলাফেরা করতে পারে তার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। খাবার ও পানির ব্যবস্থাও থাকবে। কোনো পোষ্য যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য চিকিৎসকদেরও রাখা হবে।

ওআ/



 

আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250