রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে ‘দুশ্চিন্তা’ করছে না পিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে অংশ নিতে এ সপ্তাহের শুরুতে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধাবস্থা’ সৃষ্টি হওয়ায় শঙ্কার মুখে পড়ে গেছে পাকিস্তান সফর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশা, নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

সূচি অনুযায়ী, আগামী ২১শে মে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানে যাওয়ার কথা। চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দর কখনো কখনো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাতে স্বাভাবিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। 

পাকিস্তানি একাধিক গণমাধ্যমের তথ্যমতে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত করাচি, শিয়ালকোট ও লাহোর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। তবে সবশেষ খবর এখন আবার বিমান উড্ডয়ন চালু হয়েছে সীমিত পরিসরে।

এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আশঙ্কার কিছু এখনই দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। পিএসএল চলছে এবং এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’

এইচ.এস/

পিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250