শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, যদিও বর্তমান সরকার সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, তবুও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ তাদের রয়েছে।

আজ শুক্রবার (১৮ই এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হরিজন অধিকার আদায় সংগঠন আয়োজিত ‘সংস্কার ও রাষ্ট্র ভাবনায় হরিজন-দলিত জনগোষ্ঠী’ শীর্ষক সেমিনারে আনু মুহাম্মদ এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, দলিত সম্প্রদায়ের আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক বিষয়গুলোতে বিদ্যমান বৈষম্য দূর করা সম্ভব। যদি সরকার এ ক্ষেত্রগুলোতে কাজ করে, তবে বৈষম্য নিরসনে তাদের সদিচ্ছা প্রমাণিত হবে। একটি রাষ্ট্রের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসা সরকারের নৈতিক দায়িত্ব।

অতীতের সরকারগুলো দলিতদের জন্য পর্যাপ্ত কাজ করেনি উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, কিছু বেসরকারি সংস্থা প্রকল্পের ভিত্তিতে কাজ করলেও তা যথেষ্ট নয়। তিনি মনে করেন, সব নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া অবস্থার পরিবর্তন সম্ভব নয়। অধিকার আদায়ের জন্য সবার একযোগে কাজ করা জরুরি।

এইচ.এস/

আনু মুহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250