বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মা হতে যাচ্ছেন পরিণীতি চোপড়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন পরিণীতি। অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের ঢিলেঢালা ম্যাক্সি টপের সঙ্গে ডেনিমের একটি শর্ট জ্যাকেট। অবশ্য পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্র নিজের পেট ঢাকারও চেষ্টা করেন।

তারপর থেকেই বলিপাড়ায় মা হতে যাওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে পরিণীতির। যদিও এখন পর্যন্ত পরিণীতি কিংবা রাঘব কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

গত বছরের ২৪শে সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে।  তবে সম্প্রতি গুজন উঠেছে—মা হতে যাচ্ছেন পরিণীতি।

আরো পড়ুন: বিচ্ছেদের পর যা করেছিলেন জয়া

কয়েকদিন আগে পরিণীতির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরেই মূলত অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ওঠে। ওই ভিডিও দেখে অনেক নেটিজেনরই ধারণা, ক্যামেরা দেখতে পেয়েই বেবিবাম্প লুকোনোরও চেষ্টা করছেন পরিণীতি।

এর আগে এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, সন্তান দত্তক নেওয়ারও ইচ্ছে রয়েছে তার। এমনকি বাচ্চা তার খুবই প্রিয়। নিজেও মা হতে চান। 

এসি/ আই. কে. জে/


পরিণীতি চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250