শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

আগামী নির্বাচনে ইসি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আজ মঙ্গলবার (২৯শে এপ্রিল) এ কথা বলেন সিইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে সেমিনারটির আয়োজন করা হয়।

বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, তাদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেমিনারে অংশ নেন।

এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি বাছাইয়ের জন্য রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন চান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলে ইসির সব উদ্যোগ বিফলে যাবে।

প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ প্রসঙ্গে সূচনা বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই। যাত্রা শুরু হোক। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি। আমরা সীমিত পরিসরে চালু করতে চাই। এ জন্য আপনাদের সমর্থন চাই। আশা করি, সমর্থন পাব।’

এইচ.এচ./

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250