মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

যেসব এলাকায় আজ সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে দেশের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে। গত বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতলক্ষ্যা নদী ও আদমজী ইপিজেড এলাকায় গতকাল বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল একটি অংশে গ্যাসের এই সংকট দেখা দেবে।

এলাকাগুলো হলো—পুরো নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি ও মুক্তারপুর, মুন্সীগঞ্জ জেলা সদর, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা ও শ্যামপুর (বিসিক) শিল্প এলাকা। এ ছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের চাপ একেবারেই কম থাকতে পারে।

তিতাস কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতরে থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সঞ্চালনব্যবস্থা সচল ও নিরাপদ রাখতে এটি প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

জে.এস/

তিতাস গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250