বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

শুক্রবারও বইমেলায় মেট্রোরেল চালু রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আর একদিন পরই আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বইমেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। তবে রাত সাড়ে ৮টার পরে আর কেউ মেলায় প্রবেশ করতে পারবে না। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা থাকবে শিশুপ্রহর।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) সকালে মেলার সার্বিক বিষয়ে সাংবাদিকদের এসব কথা জানায় বাংলা একাডেমি। এসময় শুক্রবারও বিকেলে মেট্রোরেল চালু রাখার আহ্বান জানান বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। 

মুহম্মদ নূরুল হুদা বলেন, ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেবেন। মেলার দুই প্রান্তে মিলে ১১ লাখ বর্গফুট জায়গায় ৯৩৭টি ইউনিটে ৬৩৫ প্রতিষ্ঠানের স্টল থাকছে। এর মধ্যে স্থান পেয়েছে নতুন ২০টি প্রকাশনী। যারা প্রতিবারের মতোই ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। 

বইমেলার পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য খাবারের স্টলগুলোকে একপাশে সুবিন্যস্ত করা হয়েছে। মেলায় টিএসসি, দোয়েল চত্বর, এমআরটিবেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অংশে মিলে মোট ৮টি প্রবেশপথ থাকছে।

মেলা সামনে রেখে শেষ মুহূর্তে বইমেলার স্টলগুলোতে বেড়েছে কাজের চাপ। এখনো অবকাঠামোগত অনেক কাজ বাকি বেশিরভাগ স্টলে। প্রকাশকেরা বলছেন, স্টল তৈরির জন্য এক সপ্তাহ সময় পর্যাপ্ত নয়। বাংলা একাডেমি বলছে, এর জন্য প্রথম দু-একদিন সাময়িক অসুবিধা হতে পারে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, মেট্রোরেল সুবিধা বইমেলায় যাতায়াতে নতুন মাত্রা যোগ করবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরেজমিনে দেখা যায়, বইমেলার শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। কাঠের সঙ্গে কাঠ জুড়ে তৈরি হচ্ছে অবকাঠামো। কারও ব্যস্ততা রং তুলি হাতে। নিজের স্টলকে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রতিবারের মতো এবারও থিমে ভিন্নতা আনতে ব্যস্ত প্রকাশকেরা। এমন চিত্রই জানান দিচ্ছে বইমেলার দেরি নেই।

এদিকে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে মেলা শুরুর দু-একদিনের মধ্যেই শেষ হবে শতভাগ কাজ। বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘সময়টা একটু কম হওয়ার কারণে কাজ শেষ হতে সময় লাগছে। তবে যেভাবে কাজ চলছে তাতে আমি নিশ্চিত যে, হয়ত একটি বা দুটি দিন পরই সব স্বাভাবিক হয়ে যাবে।’

সম্প্রতি মেলার গেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় এবার মেলায় আসা পাঠকদের যাতায়াতে সুবিধা হবে, বলছে বাংলা একাডেমি।

ওআ/

মেট্রোরেল বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250