সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

বয়সের ছাপ প্রতিরোধে খান জাম্বুরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

টিভি ছাড়তেই দেখা মেলে জনপ্রিয় প্রসাধনী প্রস্তুতকারক এক কম্পানির বিজ্ঞাপন। চোখের কোণায় বলিরেখা সমেত এক নারী কী করে মাত্র দু’ফোটা ক্রিম মেখেই তারুণ্য ফিরিয়ে আনবেন, এই হলো বিজ্ঞাপনের বিষয়বস্তু। ক্রিমের কার্যকারিতা নিয়ে এর ব্যবহারকারীরা ভালো বলতে পারবেন, কিন্তু মোড়কে লেখা দাম দেখে অনেকেরই দুশ্চিন্তায় বলিরেখা আরও বেড়ে যেতে পারে! তবে এর ঘরোয়া সমাধান পেতে খান জাম্বুরা। 

সব খাবারেই নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা থাকে। কোনো খাবারই পরিমাণে বেশি খাওয়া যাবে না। তবে ব্যতিক্রম শুধু জাম্বুরার বেলায়। কারণ জাম্বুরার গুণ যে এত, এটা আমরা অনেকেই জানি না। 

•    জাম্বুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে

•    ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস 

•    শ্বেত রক্ত কণিকা বাড়ায় এবং ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে

•    ঠান্ডা, সর্দি-জ্বরে জাম্বুরা খেলে দ্রুত ভালো হবেন 

আরো পড়ুন : সন্তানকে পরীক্ষায় ভালো ফল করতে যেভাবে সাহায্য করবেন

•    এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে বলে হজম ভালো হয় 

•    কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার সমস্যা কমাতে সাহায্য করে

•    রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং দুশ্চিন্তা দূর করে

•    ওজন কমাতেও সাহায্য করে

•    হাড় মজবুত রাখে ও পেশিকে শক্তিশালী করে তোলে 

•    ত্বকে বলিরেখা হতে দেয় না, বয়সের ছাপ প্রতিরোধ করে

•    তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

বুঝতেই পারছেন প্রায় অবহেলিত দেশি ফলটির গুণের শেষ নেই। এখন থেকে আর অবহেলা নয়। নিয়মিত ফলের তালিকায় রাখুন জাম্বুরা।  

এস/কেবি

জাম্বুরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250