শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

রমজানে ২২ স্থানে সেহরি ও ইফতার দেবে ডিএনসিসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ২২টি স্থানে সেহরি ও ইফতারের আয়োজন করা হবে। পাশাপাশি বিতরণ করা হবে জাকাতের কাপড়। 

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) ডিএনসিসির ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া পুরোটাই অনলাইনে করা হবে। নগরীর ফুটপাত ফিরিয়ে দেওয়া হবে নাগরিকদের। নিয়ন্ত্রণে আনা হবে বেওয়ারিশ কুকুর।

আরো পড়ুন : রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা

এর আগে ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক এজাজ। এ সময় তিনি বলেন, শহরের অর্ধেক জনসংখ্যা নারী। কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা এতদিন নেওয়া হয়নি।  

এদিকে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার জন্য গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএসসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ও সাইদা খানমের নেতৃত্বে রমনা থানার অফিসার্স ক্লাব ও সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেডিকেল কলেজের সামনে ও অফিসার্স ক্লাব-সংলগ্ন রাস্তায় থাকা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।

এস/ আই.কে.জে/  

ডিএনসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250