সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: এক্স থেকে নেওয়া

হোয়াইট হাউসের ওভাল অফিসে চলতি সপ্তাহে এক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছিল, তিনি ঘুমিয়ে পড়েছেন। ট্রাম্পের সমালোচকেরা এ ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট হিসেবে তার কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। খবর সিএনএনের।

গত বৃহস্পতিবার (৬ই নভেম্বর) ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে ওভাল অফিসে এক ঘোষণায় অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানের একপর্যায়ে দেখা যায়, তার চোখ বন্ধ। আবার চোখ খুলে রাখতে হিমশিম খাচ্ছেন কখনো। মাঝেমধ্যে তাকে চোখ কচলাতেও দেখা গেছে।

ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপর সমালোচনা শুরু হয়। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠানে সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন।’

রজার্স আরও বলেন, অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দুটি ওষুধের দাম কমিয়েছেন। ওষুধগুলো ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষদের সহায়তা করবে। ওষুধগুলোর দাম কমানোয় ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মার্কিনের জীবন রক্ষা পাবে। কিন্তু ব্যর্থ উদারপন্থী সংবাদমাধ্যম সেটি প্রচার না করে বস্তাপচা গল্প ছড়াচ্ছে।

ট্রাম্প নিয়মিতভাবেই জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তার সহকারী ও মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই তার উদ্যমের প্রশংসা করেন এবং বলেন, ট্রাম্প সব সময় ফোনকল ও খুদে বার্তার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন।

বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের আগের দিন ট্রাম্প মায়ামিতে গিয়েছিলেন। সেখানে তিনি এক ঘণ্টার বেশি সময় অর্থনীতি নিয়ে ভাষণ দেন। গত মাসের শেষ দিকে তিনি এশিয়ার তিন দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন ট্রাম্প। শুরু থেকেই তার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250