রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম *** ৫ জেলার ডিসি প্রত্যাহার *** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

বিশ্ববাজারে কিছুটা কমেছে সোনার দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত সোমবার (৪ঠা আগস্ট) বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের লেনদেনে সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এই পরিপ্রেক্ষিতে স্পট মার্কেটে সোনার দাম কিছুটা কমেছে। খবর রয়টার্সের।

অন্যদিকে আমেরিকা ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধিও মূল্যবান এই ধাতুর দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে রয়টার্সের সংবাদে বলা হয়েছে। স্পট মার্কেটে সোমবার সোনার দাম কমেছে দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য দাঁড়ায় ৩ হাজার ৩৫৯ ডলার ৯৯ সেন্টে। তবে এ সময় আমেরিকার ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য পৌঁছেছে ৩ হাজার ৪১৩ ডলার ৪০ সেন্ট।

স্যাক্সো ব্যাংকের হেড অব কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ওলে হ্যানসেন বলেন, ‘বাজারে গত শুক্রবার (১লা আগস্ট) সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পর এই দরপতন স্বাভাবিক। এদিকে সুদহার কিছুটা বেড়েছে এবং শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।’

জে.এস/

সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250