রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের

মার্চে জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার, কোনটির লিটার কত?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের তালিকা প্রকাশ করেছে সরকার।

আজ রোববার (১লা মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে, মার্চ মাসেও সেই একই দাম কার্যকর থাকবে। সরকারের সংশোধিত ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা’র আলোকে এই সমন্বয় করা হয়েছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, মার্চ মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬.০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার অংশ হিসেবেই মার্চ মাসের এই দর ঘোষণা করা হলো।

জে.এস/

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250