বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ফোন ছুড়ে ফেলায় সাকিবের এক হাত নিলেন জায়েদ খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ভক্তদের সঙ্গে আচরণ নিয়ে মাঝে-মধ্যেই সমালোচনার তোপে পড়েন। সম্প্রতি জায়েদ খানের সঙ্গেও রাগ দেখিয়ে ঝড় তুলেছেন।

সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন সাকিব। পাশে থেকে ক্যামেরার ফ্রেমে ঢোকার জন্য ইতিউতি করছিলেন জায়েদ। কিন্তু মুহূর্তকাল পরই ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলেন সাকিব। এতে বেশ অবাক হন জায়েদ। এই ঘটনার একটি ছোট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

আরো পড়ুন: সুরের দেবতা মান্না দে, জন্মদিনে গভীর শ্রদ্ধা

জায়েদ তার পোস্টে লিখেছেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? এ বিষয়ে শিগগিরই সব জানাবেন এই নায়ক। এমন পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, সাকিবের ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানেরই। সেক্ষেত্রে ফোনটি হবে সোনার। কারণ দেশে স্বর্ণের রোলেক্স আইফোন আসার সঙ্গে সঙ্গেই বহুমূল্যে সেটি কিনে নিয়েছিলেন শৌখিন এই নায়ক। সাকিবের মেজাজের কারণে জায়েদের সোনার ফোন খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সামালোচনা।

হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর নেপথ্যের কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই। কেউ কেউ ভাবছেন, জায়েদ-সাকিবের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি থেকে এমনটা ঘটে থাকতে পারে। তবে অনেকের ধারণা সাকিবের এভাবে ফোন ছুড়ে ফেলার বিষয়টি হয়তো কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ। কেননা সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশকিছু বিজ্ঞাপন থেকে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী সাকিব-জায়েদের ঘটনাটি বিজ্ঞাপনের অংশ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন নেটিজেনরা।

এসি/ আই.কে.জে/ 

জায়েদ খান সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250