মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ৬ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন ধরে জাতীয় দল হিসেবে কোন দেশকে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বেছে নেবেন তা নিয়ে শোনা যাচ্ছিল নানা আলোচনা। বিভিন্ন কারণে পাঁচটি দেশে খেলার সুযোগ ছিল তার। তবে ১৪ বছর বয়সী রোনালদো পুত্র পিতৃভূমির হয়েই গড়তে যাচ্ছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকা হয়েছে তাকে।

ক্রিস্টিয়ানো দস সান্তোস যিনি ক্রিস্টিয়ানো জুনিয়র নামেই পরিচিত বর্তমানে খেলছে সৌদি ক্লাব আল নাসরের বয়সের ভিত্তিক দলে। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিল রোনালদোপুত্র।

পর্তুগালের বয়সভিত্তিক দলের ক্রিস্টিয়ানো জুনিয়র খেলবে ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্টে। ক্রোয়েশিয়ায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১৩ই মে থেকে ১৮ই মে পর্যন্ত। যেখানে পর্তুগালের যুব দল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে।

সাম্প্রতিক সময়ে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। ক’দিন আগে গোল করে বাবার মতো ‘সিউ’ উদ্‌যাপন করে হয়েছিলেন সংবাদের শিরোনামও।

এইচ.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250