শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

মাথা ঘোরার সাথে দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া কি উচ্চ রক্তচাপের লক্ষণ?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাঝেমধ্যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই শরীরে অদ্ভুত কিছু অনুভূতি লক্ষ করা যায়। এর মধ্যে মাথা ঘোরার সাথে সাথে কখনও দৃষ্টি ঝাপসা হয়ে যায়। এসব উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। আজকাল অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। অনেক অল্প বয়সীদের মধ্যেও এই  রোগের প্রবণতা দেখা দিচ্ছে। ডায়েট এবং লাইফস্টাইলই এর কারণ বলে মনে করা হয়। কখনও কখনও বংশগত কারণে, মানসিক চাপ এবং ঘুমের অভাবের কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যায়। অনেক সময় সকালে শরীর উচ্চ রক্তচাপের সংকেত দেয়। যা মোটেও উপেক্ষা করা ঠিক নয়। 

সকালে উচ্চ রক্তচাপ বেশি হলে শরীরে যেসব লক্ষণ দেখা দেয়-

মাথা ঘোরা : সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি যদি মাথা ঘোরা অনুভব করেন তাহলে এটি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। কখনও কখনও আপনি বিছানা থেকে ওঠার সাথে সাথে মাথা ঘোরা অনুভব করতে পারেন। এমন হলে রক্তচাপ পরীক্ষা করা উচিত। রক্তচাপ বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

তৃষ্ণার্ত বোধ করা : সারারাত পানি পান না করলে সকালে তৃষ্ণার্ত বোধ হতে পারে। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যদি আপনার খুব তৃষ্ণা লাগে এবং মুখ শুকিয়ে যায়, তাহলে এগুলো উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। শরীরে রক্তচাপ বেড়ে গেলে এমনটা হতে পারে। এটিকে একটি স্বাভাবিক বিষয় ভেবে উপেক্ষা করা উচিত নয়।

ঝাপসা দৃষ্টি : যাদের সকালে ঘুম থেকে ওঠার পর কিছু সময়ের জন্য দৃষ্টি ঝাপসা থাকে তাদের রক্তচাপ পরীক্ষা করা উচিত। এটি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। রক্তচাপ বেশি হলে চোখের ওপর চাপ পড়ে। এতে দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং চোখ দুর্বল হয়ে যেতে পারে।

বমির মতো অনুভূতি : ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনার বমি বা বমি বমি ভাব অনুভূত হয়, তাহলে এটা উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। শরীরে রক্ত ​​সঞ্চালন বেড়ে গেলে অস্থিরতা বোধ হয়। এর ফলে বমি হওয়ার অনুভূতি হয়। এটা উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে।

অত্যাধিক ক্লান্তি : সারা রাত ঘুমানোর পরও যদি সকালে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করেন, তাহলে অবশ্যই একবার রক্তচাপ পরীক্ষা করুন। অনেক সময় উচ্চ রক্তচাপের কারণেও এমনটা হয়। এমন ব্যক্তিরা সকালে খুব কম শক্তি অনুভব করে। যদি আপনি এই ধরনের কোনো উপসর্গ অনুভব করেন, তাহলে দ্রত রক্তচাপ পরীক্ষা করুন এবং একজন বিশেষজ্ঞর পরামর্শ নিন।

কেবি/ আই.কে.জে/

উচ্চ রক্তচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250