রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

চৈত্রসংক্রান্তি উদযাপন ঢোলের তালে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢোলের তা‌লে ‘চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শুরু হয়। আজ রোববার (১৩ই এপ্রিল) বিকেল চারটায় এ অনুষ্ঠান শুরু হয়েছে। এবার চৈত্রসংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।

আজ রোববার (১৩ই এপ্রিল) চৈত্রসংক্রান্তির এ আয়োজনের শুরুতেই ঢাকঢোল নিয়ে মঞ্চে আসেন ৫০ ঢুলি। বাংলার ঐতিহ্যবাহী ঢোলের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শকরা। এরপর পরিবেশন করা হয় লাঠিয়ালের  লা‌ঠি‌খেলা। 

আজকের এ অনুষ্ঠানে পাহাড় ও সমতলের ব্যান্ডের পরিবেশনা রাখা হয়। এছাড়া সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ড ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ড ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ড এফ মাইনর।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

আরএইচ/এইচ.এস


চৈত্রসংক্রান্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250