মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বিরল এক কোরআন বিশ্ববাসীর সামনে নিয়ে এলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছিল ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ কোরআন মাজীদ। এদিকে এ মাসেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব পুরো মুসলিম উম্মার জন্য প্রদর্শন করলো কোরআন শরীফের বিরল ৪২টি কপি।

সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি আয়োজন করে এক প্রদর্শনীর। সেখানে দেখানো হয় এই ৪২টি বিরল ক্যালিগ্রাফি করা কোরআন। সেগুলোর বেশ কিছু কপিতে স্বর্ণ খোচিত রয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনীর সময় লাইব্রেরির সুপারভাইজার জেনারেল ফয়সাল আব্দুল রহমান স্থানীয় গণমাধ্যমকে বলেন, শুধু কোরআন নয়, তাদের কাছে আরও অনেক ধরনের বিরল সংগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, এই প্রদর্শনীটি মূলত আমাদের জাতীয়, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতে আয়োজন করা হয়ে থাকে। প্রায় ৪০ বছর ধরে কিং আব্দুল আজিজ লাইব্রেরি এই আয়োজন করে আসছে।

পবিত্র রজমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পবিত্র নগরীতে ছুটে যান। ফলে  এ সময় দেশটি সেজে ওঠে এমন নানা অনুষ্ঠান দিয়ে।

সূত্র: গালফ নিউজ

ওআ/


কোরআন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250