মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও

অবশেষে নিজের আস্থার জায়গা খুঁজে পেলেন মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। দ্বিতীয় বিয়ের পর স্বামী রাকিব সরকার ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তার দিন। কিন্তু সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি।

শুধু তাই নয়, অনেক আগে থেকেই নাকি ছেলেক নিয়ে আলাদা থাকছেন মাহি। এমনকি এদিন ছেলেকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করতেও নেটবাসীদের অনুরোধ জানান তিনি। এরপর থেকেই সব মিলিয়ে বিষণ্নতায় ভুগছেন মাহি। এবার যেন আস্থার জায়গা খুঁজে পেলেন এই নায়িকা।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন— ‘আস্থার আস্তানা।’

ওই ছবিতে দেখা যায়, একটি বাসার সিঁড়িতে কয়েকজনে সঙ্গে বসে ক্যামেরায় পোজ দিচ্ছেন মাহি। তার সঙ্গে রয়েছেন— জয় চৌধুরী, শিরিন শিলা, শিপন মিত্রসহ আরও অনেকে।

আরো পড়ুন : স্বর্ণের কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেত্রী

এর আগে গত ২১শে ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে মাহি জানান ভীষণ একা লাগছে তার।

বর্তমানে আগের মতো চলচ্চিত্রে নিয়মিত নন মাহি। রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারলেন না। একদিকে দ্বিতীয় সংসারও ভাঙল, অন্যদিকে অভিনেত্রীর ছেলের গায়ের রং নিয়েও রয়েছে নানান সমালোচনা। সব মিলিয়ে মানসিক অবসাদেই যেন ভুগছেন মাহি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪শে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন তিনি।

এস/ আই. কে. জে/ 


মাহিয়া মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250