বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশি বংশোদ্ভূত পর্ন তারকা ভারতে গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতের মহারাষ্ট্র থেকে রিয়া বার্দে নামের এক পর্ন তারকাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে রিয়া নামের এই নীল ছবির নায়িকা বাংলাদেশি বংশোদ্ভূত।

জানা গেছে ওই অভিনেত্রীর আসল নাম রিয়া না। তার আরও দুটি নাম রয়েছে। সেগুলো হলো অরোহি বার্দে ও বন্না শেখ। মূলত এই নামগুলোতেই রিয়া জনপ্রিয়। সূত্রমতে কয়েক বছর ধরে বাংলা পর্ন ছবিতে কাজ করছেন তিনি। নেট মাধ্যমে রয়েছে তার বেশ জনপ্রিয়তা।

আরও পড়ুন: পরিচালকদের সঙ্গে প্রেম করে কাজ পান স্বস্তিকা!

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭৯, ৩৪ এবং ১৪ ধারায় মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। সূত্র বলছে, রিয়ার মা মহারাষ্ট্রের বাসিন্দা অরবিন্দ বার্দেকে বিয়ে করেন। তিনিও বাংলাদেশের নাগরিক। 

এদিকে জানা গেছে রিয়ার মা, বাবা, বোন ও ভাইও এক সময় উল্লাসনগরে থাকতেন। তবে পুলিশ তাদের এখনও গ্রেফতার করতে পারেনি। খোঁজ চলছে তাদের। যদিও খবর অনুযায়ী, রিয়ার পরিবারের লোকজন কাতারে রয়েছেন।

এসি/ আই.কে.জে/

গ্রেফতার পর্ন তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250