বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ

পরিচালকদের সঙ্গে প্রেম করে কাজ পান স্বস্তিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিলেন টলিউড নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। সমাজমাধ্যমের পাশাপাশি রাস্তায় নেমেও প্রতিবাদ করতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে এর মাঝে নানা তির্যক মন্তব্যও ধেয়ে এসেছে তার দিকে। কখনও প্রতিবাদী জমায়েতে আন্দোলনকারীদের সঙ্গে সেলফি তোলার জন্য, কখনও বা আসন্ন ছবি ‘টেক্কা’র প্রচার করায় ট্রোলড হয়েছেন।

নিজের ফেসবুকে পোস্টে স্বস্তিকা লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুন ভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে, যা আমিই জানি না।’

শ্লেষের সুরেই স্বস্তিকা আর্জি জানিয়েছেন, তার ব্যাপারে পুরনো কোনো তথ্য নতুন ভাবে জানালেও চলবে। তিনি লিখেছেন, ‘কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।’

আন্দোলনে গিয়ে সেলফি তোলায় তার ছবি নিয়ে তৈরি কার্টুনও ভাইরাল হয়। তাই খোঁচা দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘খুব অস্থির লাগছে। একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যাসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে।

মনে হচ্ছে, আবার একা হয়ে গেলাম।’ তবে এখানেই শেষ নয়। আর একটি পোস্ট করেও কটাক্ষ করেছেন স্বস্তিকা। বেশ কয়েকবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের রোষের মুখেও পড়েছেন স্বস্তিকা। ইন্ডাস্ট্রির স্বজনপোষণ প্রসঙ্গে শ্রীলেখা দাবি করেছিলেন, বেশ কয়েকজন অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের সঙ্গে প্রেম করে কাজ পান। সেই অভিনেত্রীদের মধ্যে তিনি একাধিকবার স্বস্তিকার নাম নিয়েছিলেন।

তবে শ্রীলেখার নাম না করেই এই দিনের পোস্টে স্বস্তিকা ব্যঙ্গ করে লিখেছেন, ‘ওহ আর একটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গিয়েছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধু প্রেমের উপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোতেও তা-ই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক।’

পোস্টের শেষে সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন স্বস্তিকা। এক সময় পরিচালক ও অভিনেত্রী সম্পর্কে ছিলেন। সম্পর্ক স্থায়ী হয়নি। কিন্তু সৌজন্য ও কাজের সম্পর্ক বজায় রয়েছে তাদের মধ্যে। তাই স্বস্তিকা লিখেছেন, ‘টেক্কা’ ছবির জন্য ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়। ‘এক্স=প্রেম’ ধরে নিয়ে কষব।’

ওআ/

স্বস্তিকা মুখোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250