রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রশাসনে একটি বিশেষ দলের লোককে পদায়ন করে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (১০ই অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে, কারও চাপে মাথা নত করে, প্রশাসনে কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে।

তিনি বলেন, প্রতিটি ছোট-বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচন কমিশন প্রদত্ত সব সুযোগ অবাধে সমানভাবে ভোগ করতে পারে। থানার ওসি থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ বলেও তিনি অভিযোগ করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল ১৭টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিত, এত দিন তারা টিকতে পারত না, সাজানো-বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250