মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘গোলাম আযমসহ তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে।’ জাতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা, অনেক চিন্তা-ভাবনা সবকিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস (১৬ই ডিসেম্বর, ২০২৫) এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় দিবস আমরা আগে কখনো পাইনি।’

আব্বাস বলেন, ‘আশা করেছিলাম, স্বাধীনতার পর আশা-আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশে গড়ার। আওয়ামী লীগ এসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে দিনগুলো আসছে—এই নির্বাচনে আমরা আশা করছি, যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

মির্জা আব্বাস আরো বলেন, ‘আপনারা সবাই দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আসছেন আগামী ২৫ তারিখে। আমরা তার সুস্থতা কামনা করছি।’

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযম ২০১৪ সালে মারা যান। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৫ই জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে এই দণ্ড দেওয়া হয়। 

মির্জা আব্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250