সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ–সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। গতকাল বুধবার (৬ই আগস্ট) থেকে ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে।

এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বৃদ্ধি করবেন। তার অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত।

ভারত আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে গত সোমবার কড়া প্রতিক্রিয়া দেখায়। ভারত বলেছিল, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা ‘অন্যায় ও অযৌক্তিক’। ভারত আরও দাবি করেছিল, এতে দ্বিচারিতা আছে। কারণ, আমেরিকা ও ইইউ নিজেরাও এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250