শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

ইমপ্যাক্ট খেলোয়াড় না, সিংহের মতো খেলতে চান কোহলি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন। বিরাট কোহলি এখন খেলবেন শুধু ওয়ানডে ক্রিকেট ও আইপিএল। ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভারই মাঠে থাকতে হয়। কিন্তু আইপিএলে চাইলে শুধু ব্যাটিংও করতে পারেন কোহলি।

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেললেই তো হলো! রোহিত শর্মা, ট্রাভিস হেড—অনেক বড় ক্রিকেটারই আইপিএল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন। বিকল্প থাকলে খেলতে দোষের কী! কোহলি অবশ্য এর পক্ষপাতী নন। তিনি নাকি কখনোই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চান না।

কোহলির মনের এই খবর জানা গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার স্বস্তিক চিকারার কাছ থেকে। গত আইপিএল নিলামে তরুণ এই ক্রিকেটারকে মাত্র ৩০ লাখ রুপিতে দলে নিয়েছিল বেঙ্গালুরু। ড্রেসিংরুমে কোহলির সঙ্গে সময় কাটানোর সুযোগ এভাবেই মিলেছে স্বস্তিকের।

ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টসে সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলিকে নিয়ে এমন তথ্য জানিয়েছেন স্বস্তিক। তিনি বলেছেন, ‘বিরাট (কোহলি) ভাইয়া বলেছেন, যত দিন ফিট আছি তত দিন খেলব। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, সিংহের মতো খেলব। আমি ২০ ওভার মাঠে নামব, ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব। যেদিন মনে হবে ইমপ্যাক্ট প্লেয়ার হয়েই খেলতে হবে, সেদিনই ক্রিকেট ছাড়ব।’

কোহলির সামনে এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ছাড়া আর কোনো বড় টুর্নামেন্ট নেই। অনেকে মনে করছেন, ওই বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। কিন্তু এই সময়েই ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, এর আগেই ওয়ানডে ছাড়তে পারেন কোহলি। একই গুঞ্জন আছে রোহিতকে নিয়েও।

বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা অবশ্য সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগের পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে তাকে রোহিত-কোহলির ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন, ‘তারা কি অবসর নিয়েছেন? নিয়েছেন না কি! রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই ওয়ানডেতে খেলছেন। তাদের বিদায়ের চিন্তা করার কী দরকার? এত বেশি ভাবার দরকার নেই। বিসিসিআই নীতি খুব স্পষ্ট, আমরা কাউকে অবসর নিতে বলব না, সিদ্ধান্ত নিতে হবে খেলোয়াড়দের নিজেই। আমরা তা সম্মান করি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা তখন দেখব যখন সময় আসবে। ইতিমধ্যে কেউ তাদের বিদায় অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা করছেন! বিরাট কোহলি খুব ফিট, আর রোহিত শর্মা দারুণভাবে খেলছেন। কেন এত ভাবছেন।’

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250