রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের *** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

শামীম আরা নীপাকে কিনতে চেয়েছিলেন যে বাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

শামীম আরা নীপার মায়ের হাত ধরে এক বাবা বলেছিলেন- ‘এমন গুণী মেয়ে কোন বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিনতে চাই’। সেই প্রশংসাসূচক কথাটি  সারাটা জীবন মাথায় তুলে রেখেছেন খ্যাতিমান এই নৃত্যশিল্পী। 

সেই বাবার নাম ফাদার মারিনো রিগন। আশির দশকে বাংলাদেশ থেকে ৪০ জনের একটি সাংস্কৃতিক দল গিয়েছিল ইতালিতে। সেই দলে ছিলেন নৃত্যশিল্পী নীপা। ওই সাংস্কৃতিক সফরের আয়োজন করেছিলেন মুক্তিযোদ্ধা, সাহিত্যিক-অনুবাদক ফাদার মারিনো রিগন। পরে বেশ কয়েকবার ফাদারের অতিথি হয়ে সাংস্কৃতিক প্রযোজনা নিয়ে দেশটিতে গিয়েছিলেন নীপা। সেসব স্মৃতি সম্প্রতি ফিরে এসেছে শিল্পীর কথায়।

৫ই ফেব্রুয়ারি ফাদার মারিনো রিগনের শততম জন্মদিন ছিল। এ উপলক্ষে চ্যানেল আইতে ছিল স্মৃতিচারণমূলক আয়োজন ‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’। এ আয়োজনে স্মৃতিচারণ করেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও পুঁথিশিল্পী কাব্য কামরুল।

আরও পড়ুন: রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে : শ্রীলেখা

একজন ধর্মযাজক হিসেবে কর্মজীবন শুরু করলেও সাহিত্যচর্চা, সমাজসংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসাসেবা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে মারিনো রিগন আমাদের ঋণী করে গেছেন। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে তাকে বাংলাদেশের সন্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। ২০১২ সালে তিনি পান মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।

২০১৭ সালের ২০শে অক্টোবর ইতালিতে মারা যান বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করা এই মানুষটি। মৃত্যুর এক বছর পর ২০১৮ সালের ২১শে অক্টোবর তার মরদেহ ইতালি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে সমাহিত করা হয় মোংলার শেলাবুনিয়া গ্রামে।

এসি/  আই.কে.জে



‘


শামীম আরা নীপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250