শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে : শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যাসহ টলিউডের বর্তমান অবস্থা নিয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন ।

শ্রীলেখা বলেন, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেইনটেইন করার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, যখন রাতে ঘুম আসত না, তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট হচ্ছে না। আগে শরীর চর্চা, ডায়েট করতাম।’

তার কথায়, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই, বাড়ির কোনও কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় টলিউডের তারকাদের নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছিলাম। তবে কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমায় ভীষণ নাড়া দিয়েছিল।’

আরও পড়ুন: নায়িকা পপির বিরুদ্ধে থানায় জিডি করলেন বোন

এরপর তিনি বলেন, ‘লোক আমায় পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথার ভুল মানে করে। রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল। তবে এসবের জন্য আমি পরোয়া করি না।’

টলিউডের অবস্থা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আগে রাজনৈতিক মিছিলে কারা হাঁটতেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এই ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না।’

এসি/ আই.কে.জে/

শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250