শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় জাপার গভীর উদ্বেগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রোববার (১৯শে জানুয়ারি) এক বিবৃতিতে চাকরিহারা গণমাধ্যম কর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবিও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব।

বিবৃতিতে জি এম কাদের বলেন, ব্রডকাষ্ট জানার্লিষ্ট সেন্টার (বিজেসি) থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গেলো কয়েক মাসে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় ১৫০ জনের বেশি গণমাধ্যম কর্মী চাকরি হারিয়েছেন। ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে দেশের প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরো অন্তত ২ শতাধিক। কাছাকাছি সময়ে এত বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। চাকরি হারিয়ে গণমাধ্যম কর্মীদের পরিবারে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এতে, একই সময়ে ব্যাপক সংখ্যক সাংবাদিকদের চাকরিচ্যুতির ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে।      

আরও পড়ুন: ৬০০ টাকা কেজি ইলিশ বিক্রি করছে বিএফডিসি

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বিবৃতিতে আরো বলেন, আমাদের দেশের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন চাপে কখনোই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনি। ফলে, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অনেক সময়ই বাধাগ্রস্থ হয়। সাংবিকদের পেশাজীবী সংগঠনসমূহের দায়িত্ব এ বিষয়গুলোতে হস্তক্ষেপ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সে প্রক্রিয়ায় সাংবাদিকতার মান সমুন্নত রাখতে সহায়তা করা।

সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে সাংবাদিকদের চাকরিচ্যূতির মতো চরম শাস্তি অমানবিক ও ন্যয়বিচার পরিপন্থি। বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

এসি/কেবি

সাংবাদিকতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250