শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

উয়েফা নেশনস লিগে রোজা রেখেই খেলবেন লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে মুসলমান খেলোয়াড়দের অনেকেই রোজা রেখে খেলেন। লামিনে ইয়ামাল ক’দিন আগে চ্যাম্পিয়নস লিগে রোজা রেখে খেলেছেন। এবার তিনি তা করবেন আন্তর্জাতিক ফুটবলেও।

স্পেনের হয়ে রোজা রেখে লামিনের খেলার সিদ্ধান্ত স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া, ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো এ ব্যাপারে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রমাদান মাসে রোজা রেখে খেলবেন লামিনে ইয়ামাল। ইসলামি ঐতিহ্য ও পরিবারের প্রতি সম্মান রেখেই লামিনে এমন সিদ্ধান্ত নিয়েছেন।’

বাংলাদেশ সময় আগামীকাল (২০শে মার্চ) রাত ১টা ৪৫ মিনিটে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও স্পেন। ম্যাচটি হবে ডাচ ক্লাব ফেইনুর্ডের ঘরের মাঠ দ্য কুইপ স্টেডিয়ামে। মেস্তায়া স্টেডিয়ামে রোববার (২৩শে মার্চ) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এ দুই দল। রমজান মাসে ম্যাচ দু’টি পড়ায় ইয়ামাল রোজা রেখে খেলবেন।

১৫ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে অভিষেক। এরই মধ্যে স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারসহ বিভিন্ন কীর্তি গড়ে চলেছেন এ স্প্যানিশ ফরোয়ার্ড। স্পেনের জার্সিতে ১৭ ম্যাচে ৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তিনি। আর বার্সার জার্সিতে করেছেন ২০ গোল ও অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। কাতালানদের হয়ে খেলেছেন ৮৯ ম্যাচ।

আরএইচ/এইচ.এস

লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250